ধর্মপাশায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ভার্চুয়াল সভায় এমপি রতন

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

মোবারক হোসাইন:- বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের লক্ষে করোনাভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধ করি,নারী কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে কার্যালয়ের হলরুমে ১১ জুলাই শনিবার সকাল ১১টার দিকে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত) ডা. মিজানুর রহমান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চোয়াল সভা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। গত অর্থবছরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যারা শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করেছেন তাঁরা হলেন,১ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসনা আক্তার। মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ধর্মপাশা, সুনামগঞ্জ।২ শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব মোহাম্মদ আবু নোমান,পরিবার পরিকল্পনা পরিদর্শক, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন, ধর্মপাশা, সুনামগঞ্জ।৩ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী উম্মে জাকিয়া,১/খ ইউনিট, পাইকুরাটি ইউনিয়ন, ধর্মপাশা, সুনামগঞ্জ।৪ শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেলবরষ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ধর্মপাশা, সুনামগঞ্জ।৫ শ্রেষ্ঠ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী জয়শ্রী ইউনিয়ন পরিষদ, ধর্মপাশা,সুনামগঞ্জ।৬ শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সি বি ডি ভিত্তিক)কেয়ার জিএসকে পিএইচ ডাব্লিউ ইনিশিয়েটিভ, ধর্মপাশা, সুনামগঞ্জ।

(সি/স-১১ জুলাই-তা/ই)