আঃ লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগ কর্তৃক ছিহ্নমূলদের মাঝে খাদ্য বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

মোঃ আসরাফুল ইমরান:-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে পথশিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩শে জুন) দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশনে ছিন্নমূল পথশিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করল শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মুত্তালিব আকিফ, এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কে এস এম আরিফুল ইসলাম এবং সাংবাদিক মোঃআসরাফুল ইমরান , শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাজ্জাত, সাগর আহমেদ রনি,দেলোয়ার, জনি, রাজ, ফয়ছল আহমেদ জয় ছাড়াও অন্যান্য কর্মীবৃন্দ।

ছিহ্নমূল পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সম্পর্কে শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী । যদিও অন্যান্য বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপী অনেক আয়োজন হয়ে থাকে। কিন্তু এবারে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। কারণ সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সবাই আতঙ্কিত। তারপরও আমরা শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ চেয়েছি আর কিছু না পারলেও সমাজের ছিন্নমূলে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করে একটু তাদের সাথে আজকের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার। তাই আমাদের এই কার্যক্রম হাতে নিয়েছি।আগামীতে যদি দেশের পরিস্থিতি ভালো হয় তাহলে আমরা বড়োসড়ো ভাবেই উদযাপন করতে চেষ্টা করব।

(সি/স-২৩ জুন-তা/ই)