৭২ এ পা রাখলো বাংলাদেশ আওয়ামী লীগ Desk Desk News প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ তারিকুল ইসলাম:-উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা সদরস্থ অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় দোয়া ও মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। স্বাগত বক্তব্যে ইয়াকুব আলী বলেন ১৯৪৯ সালের আজকের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে (হুমায়ুন সাহেবের বাড়ি) এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় ক্ষমতাসীন দলটির। এরপর জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার স্বামীবাগে কে এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে গঠন করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমানকে (কারাবন্দি ছিলেন), এ কে রফিকুল হোসাইন (ব্রাহ্মণবাড়িয়া) যুগ্ম সাধারণ এবং,খন্দকার মোশতাককে (কুমিল্লা) সহ সম্পাদক এবং ইয়ার আলী খাঁনকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট আওয়ামী (মুসলিম) লীগের প্রথম সম্পাদকীয় কমিটি গঠিত হয়। গৌরব অভিযাত্রায় ৭১’র স্মৃতিচারন করতে গিয়ে ইয়াকুব আলী আরো বলেন, প্রতিষ্ঠাকালীন সময়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নাম ধারণ করলেও ১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। দলের নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। এরপর পূর্ব পাকিস্থান আওয়ামী লীগের নেতৃত্বে ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণআন্দোলনসহ দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।সেই সাথে পাকিস্থানের ২৩ বছরের দুঃশাসনকে প্রত্যাখান করে পূর্ব পাকিস্থান আওয়ামী লীগ থেকে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ নামকরণের মাধ্যমে দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন।জনগনের রায় নিয়ে বাংলাদেশের উন্নয়ন রুপকল্প বাস্তবায়নে ৫ বার সরকার গঠন করে বিশ্বপ্রসংশিত হয়েছেন। এ সময় উপস্থিত উপজেলা আওয়ামীলীগের, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য জামাল উদ্দিন, ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ,সাধারন সম্পাদক মোশাহিদ আলী,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান, তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। আওয়ামী লীগ নেতা কামাল মিয়া। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন। শ্রমিক লীগ নেতা রিয়াজ উদ্দিন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সদস্য তজব আলী, জুয়েল আহমদ, আনসার আলী। উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া। উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নোমান প্রমুখ। (সি/স-২৩ জুন-তা/ই) SHARES রাজনীতি বিষয়: