ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ৭নং লক্ষনাবন্দ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান

Desk Desk

News

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০

গোলাপগঞ্জ প্রতিনিধি:-আগামী শনিবার (১ আগষ্ট ) মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কামরুজ্জামান ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ-উল-আযহা-ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুক, এই দোয়া করি৷ পবিত্র ঈদ-উল-আযহা-সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক – এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷

পরিবার ও প্রিয়জন তথা বন্ধুবর্গ এবং শুভাকাংখিদের জন্য রইল ঈদ এর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালবাসা। ঈদ উল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।আত্মত্যাগের মহিমায় ভাস্বর হোক এই ঈদ।ঘরে থাকুন-নিরাপদ থাকুন-ত্যাগই হোক এই ঈদের অন্যতম শিক্ষা।

(সি/স-৩১ জুলাই-তা/ই)