আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনের ঈদ শুভেচ্ছা বার্তা Desk Desk News প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জ উপজেলাসহ ১নং ইসলাপুর পশ্চিম ইউনিয়নের দেশ বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফরহাদ হোসেন। তিনি বলেন- ঈদুল আযহা মুসলিম জাতির জন্য অত্যন্ত আনন্দের। পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানাই, প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন অটুট হোক আজীবন। তিনি আরো বলেন, বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে এবার মানুষের কোরবানী ঈদ করতে অনেকটাই কষ্টকর হবে। তবুও সবাই সামাজিক দুরুত্ব বজায় রেখে আপনাদের নিজ নিজ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন এবং আপনারা আপনাদের পরিবার পরিজনদের পাশে দাড়িয়ে ঈদ-উল আযহা ‘র আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলেন। ঈদ সবার জন্যে নিয়ে আসুক অনাবিল শান্তি ও ভালোবাসা এবং সবার জন্য ঈদ মোবারক। ফরহাদ হোসেন সাংস্কৃতি বিষয়ক সম্পাদক। বাংলাদেশ আওয়ামীলীগ। কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। সভাপতি ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি। প্রতিষ্টাতা সদস্য মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদ। ভোলাগঞ্জ আরাবিয়া হাফিয়া মাদ্রাসা। শহীদ ইদ্রিস আলী মাস্টার স্মৃতি পরিষদ। (সি/স-৩১ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: