গৌড়ী নগরে ইকবাল হোসেন ইমাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

Desk Desk

News

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌড়ী নগর গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদের ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।

সোমবার ০৩ আগস্ট বিকাল ৫ টার ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় উপস্থিত সকলের মাঝে ইকবাল হোসেন ইমাদ বলেন, সমগ্র বিশ্বে করোনা মহামারি চলছে। এই মহামারীতেও জীবন থেমে থাকছে না।কোনো না কোনো প্রয়োজনে আমাদেরকে ঘরের বাইরে যেতেই হচ্ছে।যারা ঘরের বাইরে যান তারা যেন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলে।সবাই মাস্ক এবং সাবান ঘন ঘন হাত ধৌত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলকো সংবাদের সম্পাদক তারিকুল ইসলাম, ফুলকুড়ি আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল আনোয়ারুল হক, সহকারী শিক্ষক সেলিম,খালেদ আহমদ,রহিম হাসান,ছাত্রলীগ কর্মী আবুল হোসেন, নাজিম উদ্দিন,মুরব্বি মনির মিয়া, শফিক মিয়া,ইবাদুর রহমান রুমেল,নোমান আহমেদ (বর্নি) প্রমুখ।

(সি/স-০৪ আগস্ট-তা/ই)