৪ জনকে কুপিয়ে জখমের এজাহারভুক্ত প্রধান দুই আসামী গ্রেফতার

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করার অভিযুক্ত প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম বেলাল মিয়া ও আজিম উদ্দিন উভয় পিতা দুলাল মিয়া।

কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর নবী হোসেন অতর্কিত অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান দুই আসামীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।

প্রধান দুই আসামীকে গ্রেফতার শেষে

উল্লেখ্য মঙ্গলবার ২৮ জুলাই বেলা ১২ টার সময় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামে পৈতৃক ভাগ বাটোয়ারায় প্রাপ্ত বড় ভাইয়ের সম্পত্তি দখল করতে গিয়ে আসামীরা সংগবদ্ধ হয়ে সফিক পাটোয়ারীর বসত ঘরে হামলা এবং সফিক মিয়া ও তার স্ত্রী রেখা পাটোয়ারী এবং তাদের মেয়ে খালেদা পাটোয়ারী ছেলে রিয়াজ উদ্দিন কুপিয়ে গুরুতর জখম করে।

আহতরা বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

উক্ত ঘটনায় ভিকটিম সফিক পাটোয়ারীর ছেলে সাইফুল ইসলাম গত মঙ্গলবার ৮ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুর রহমান বলেন,গ্রেফতারকৃত ব্যক্তিরা উসৃংখল,ঝগড়াটে ও ব্যাপোরোয়া প্রকৃতির সমাজবিদ্দেশী। তারা নিরহ একটি পরিবারকে এভাবে আক্রমণ করাটা এলাকাবাসীও খুব্ধ।তাদেরকে দ্র‍্যত গ্রেফতার করায় পুলিশের প্রতি মানুষ আস্থা এবং ভালবাসা বেরে গেলো।আমি ব্যক্তিগত ভাবে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা নবী হোসেন সাহেবকে আন্তরিক জ্ঞাপন করছি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে.এম.নজরুল উক্ত মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

(সি/স-০৩ আগস্ট-তা/ই)