কোম্পানীগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ জামাল মিয়া গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের পাড়ুয়া বদিকোনা থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী জামাল মিয়াকে (২৬) আটক করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।আটক জামাল মিয়া পাড়ুয়া বদিকোনা গ্রামের মৃত ফুল মিয়া। কোম্পানীগঞ্জ থানার এসআই ইয়াকুব হোসেন নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে রাত ০৯ টার সময় পাড়ুয়া বদিকোনা এলাকা হতে ২১০ পিস ইয়াবা তাকে আটক করে। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন,মাদকের বিরুদ্ধে মাননীয় এসপি মহোদয় জিরো টলারেন্স ঘোষণা করেছেন।খুব শিগ্রই কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। আটক জামাল মিয়ার বিরুদ্ধে এর আগেও ০২ টি মাদক মামলা রয়েছে। এব্যাপারে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। (সি/স-০৩ আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: