সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদের মহিষখেড় গ্রামে ঈদ শুভেচ্ছা বিনিময়

Desk Desk

News

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২০

নোমান আহমেদ:-বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজ সেবক ইকবাল হোসেন ইমাদ দক্ষিণ রণিখাই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি গ্রামের কৃষকদের মৌসুমী চাষাবাদের খোঁজ খবর নেন। গ্রামের মোরব্বি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং হাফিজ শিব্বির আহমদের পরিচালনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন যুবনেতা হেলাল আহমদ, শ্রমিক নেতা আজির উদ্দীন,মুরব্বি মুহিবুর রহমান,মাহমদ আলী, ,মুজিবুর রহমান, আব্দুল বাঁশির, মখদ্দছ আলী,রহমত আলী, সর্ভেয়ার শহিদুল ইসলাম, শামছুল ইসলাম, আতিকুর রহমান, আব্দুল বাঁশির, শিব্বির আহমদ প্রমুখ।

(সি/স-০৬ আগস্ট-তা/ই)