জেলে থেকেই ফেসবুক চালান মেজর সিনহা হত্যাকারী লিয়াকত

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

স্টাফ রিপোর্টার:-সেনাবাহিনীর সাবেক মেজর সিনহাকে গুলি করে হত্যার অভিযোগে কারাগারে আছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত আলী। সেখানে বসেই তিনি চালাচ্ছেন নিজের ফেসবুক আইডি।

এমনটিই ধারনা করা হচ্ছে কারণ, তার ফেসবুক আইডি ‘অ্যাকটিভ’ দেখাচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতেও ফেসবুক মেসেঞ্জারে তার আইডি অনলাইনে পাওয়া যায়। এমনকি গত ৬ আগস্ট আদালত থেকে কারাগারে যাওয়ার দিনও তার আইডির ‘প্রোফাইল পিকচার’ পরিবর্তন করা হয়েছে।

(সি/স-১২ আগস্ট-তা/ই)