ধর্মপাশায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

Desk Desk

News

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

মোবারক হোসাইন-প্রতিনিধি ধর্মপাশা (সুনামগঞ্জ)বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (৯আগস্ট থেকে ১৬ আগষ্ট) উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কেন্দ্র ভবনে বুধবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার।স্বাস্থ্য পরিদর্শক ইনসান মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাদবীর জামান রকি, বেসরকারি সংস্থা কেয়ার জিএসকের উপজেলা ব্যবস্থাপক জসীম উদ্দিন প্রমুখ।#

১২.০৮.২০২০