ধর্মপাশায় প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামুল্যে শাড়ী, মাস্ক বিতরণ ও চেক হস্তান্তর

Desk Desk

News

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কক্ষে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচজন মুক্তিযোদ্ধার মধ্যে বিনামুল্যে মাস্ক,দুজন প্রতিবন্ধী অসহায় নারীর মধ্যে শাড়ী ও চারজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপবৃত্তি বাবদ ৩৫ হাজার ৪০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.মুনতাসির হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.গিয়াস উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, প্রমুখ।

(সি/স-১২ আগস্ট-তা/ই)