দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দিরাই’র নববধু সহ ৬ জন আহত Desk Desk News প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০ দিরাই প্রতিনিধি:-সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর মাদ্রাসা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নববধুসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার(১১ আগস্ট) বিকালে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দিরাই পৌরসভার পুরাতন বাগবাড়ী হতে নতুন বর ও কনেসহ শশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছেড়ে আসা কনের পিত্রালয় সুনামগঞ্জ সদরের জানিগাঁওগামী সিএনজির সাথে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দিরাইগামী ঢাকা মেট্রো অ ১১-৩৮০৭ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হন। এর মধ্যে নববধূ নতুন বর ও ড্রাইভারসহ ৪ জন গুরুতর আহত হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। আহতরা হচ্ছেন সুনামগঞ্জের দিরাই পৌরসভার পুরাতন বাগবাড়ীর আব্দুল মালিক সদর উপজেলার জানিগাও গ্রামের জেসমিন বেগম,সোহাগ মিয়া,সিএনজি চালক বিল্লাল মিয়া ৷ তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি। তাদের অবস্থা অাশংকাজনক। (সি/স-১২ আগস্ট-তা/ই) SHARES জাতীয় বিষয়: