শ্রীমঙ্গলে বালু চোরদের বিরুদ্ধ সাঁড়াশি অভিযান Desk Desk News প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ মোঃআসরাফুল ইমরান(মৌলভীবাজার জেলা প্রতিনিধি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ও ভুনবীর ইউনিয়নে ১৭টি স্পট থেকে অবৈধভাবে উত্তোলিত ৮৩৭৫৯ ঘনফুট বালু জব্দ করা হয়, পাশাপাশি মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় একজনকে ১৫ দিনের জেল ও বালু বহনকারী ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু চোরদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের নবাগত সহকারী ভূমি কর্মকর্তা নেছার উদ্দিন,সাথে ছিলেন শ্রীমঙ্গল ভূমি কর্মকর্তা কার্যালয়ের মিউটেশন এসিস্ট্যান্ট সৈয়দ মুত্তাকিন বিল্লাহ।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই প্রদীপ সহ পুলিশের একটি টিম। সহকারী ভূমি কর্মকর্তা নেছার উদ্দিন রুবেল বলেন শ্রীমঙ্গলে যেভাবে অবৈধ উপায়ে পাহাড়ি ছড়া ও পাহাড় কেটে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে, তাতে শ্রীমঙ্গলের জীববৈচিত্র্য এবং ভুমি ব্যবস্থাপনা হুমকির মুখে, শ্রীমঙ্গলবাসীর দাবী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা। যার প্রেক্ষিতে জাতীয় স্বার্থে শ্রীমঙ্গলের পরিবেশ রক্ষার্থে আজকের অভিযান,এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান জব্দকৃত ৮৩৭৫৯ ঘনফুট বালু বৃহস্পতিবার (১৩আগষ্ট) নিলামে বিক্রি করা হবে। (সি/স-১৩আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: