সাতাল-জীবনপুর ফুটবল লীগে চাচা ভাতিজা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০ সিলকো ডেস্ক:-ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জের সাতাল-জীবনপুর গ্রামে সাতাল জীবনপুর যুব সংঘের উদ্যোগে ফুটবল লীগ ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভাই -বন্ধু স্পোর্টিং ক্লাবকে ১-০গোলে পরাজিত করে ভাই চাচা -ভাতিজা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল হক স্যার, সাতাল জীবনপুর যুব সংঘ ক্লাবের উপদেষ্টা বাবু সৈলেন চন্দ্র নাথের সভাপতিত্বে খেলার উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির উপদেষ্টা সজীবুল ইসলাম জয়, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ আলীম, বীর মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত, ক্রীড়া সংগঠক রজন মিয়া,আজমল আলী, রকিব মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন -ক্রীড়া সংগঠক ইকবাল, পলাশ দেব নাথ, পিনাক দেব নাথ, বিশ্ব, সুরণ,সঞ্জিত, সুরণজিত, নয়ন, প্রণব, অন্তু, শ্রীবাস সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হক বলেন-, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।খেলা পরিচালনা করেন মিকির আলী,মনোমুগ্ধকর ধারাভাষ্যকার হিসেবে গ্যালারী মাতিয়ে রাখেন ওয়াহিদ রেজা । (সি/স-১৪ আগস্ট-তা/ই) SHARES খেলাধুলা বিষয়: