কাবাডি খেলায় বিশ্বনাথকে হারিয়ে কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন Desk Desk News প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩ শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর কাবাডি খেলায় প্রতিপক্ষ বিশ্বনাথকে ১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বালিকা কাবাডি দল। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য টানটানপূর্ন ফাইনাল খেলায় বিশ্বনাথকে হারিয়ে এই প্রথম জাতীয় কোনো খেলায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ক্রীড়া জগতের উর্বর ভূমি খ্যাত কোম্পানীগঞ্জ। বড় কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর উচ্ছ্বসিত বলে জানালেন কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ রিপন ও কোষাধ্যক্ষ রাসেল আহমদ। SHARES খেলাধুলা বিষয়: