মাঠে গড়ালো টুকের গাঁও আদর্শ ক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় টুকেরগাও আদর্শ ক্লাবের আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলী ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ১নং ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী। এ সময় অনুষ্ঠানে টুকেরগাওঁ আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজনের সভাপতিত্বে ও টুকেরগাওঁ আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ, আদর্শ ক্লাবের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শের তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ামোদী আনোয়ার হোসেন রবি, উপজেলা যুবলীগের সদস্য জাফর দেওয়ান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পাড়ুয়া ক্রিকেট ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, টুকেরগাওঁ আদর্শ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ সুহেল রানা, ক্রিকেটার ফারুক,ইয়ামিন, এনামুল আজম বিপ্লব, হাবিবুর রহমান হাবিব,জাফর রানা, আব্দুল করিম, জুনেদ আহমদ, সুহেল, ফরিদুল ইসলাম টিটু, রুবেল, জাহাঙ্গীর আলম ও জুয়েল আহমদ প্রমুখ। এদিকে টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে প্রিতি ম্যাচে টুকেরগাঁও আদর্শ ক্লাব ও পাড়ুয়া ক্রিকেট দল মুখোমুখি হয়েছে। প্রিতি ম্যাচে টুকেরগাও আদর্শ ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করেন পাড়ুয়া ক্রিকেট ক্লাব। ম্যাচে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান আব্দুল করিমকে ম্যান অব দ্যা ম্যাচে ভূষিত করা হয়। উল্লেখ্য টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ান পুরষ্কার ২০ হাজার টাকা ও ট্রফি দাতা জার্মান প্রবাসী মোহাম্মদ আলী (সুমন) ও রানার্স আপ পুরষ্কার ১০ হাজার টাকা ও ট্রফি দাতা কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট দাতা আতিক টেলিকম, ম্যান অব দ্যা সিরিজ দাতা জাকারিয়া ও ম্যান অব দ্যা ফাইনাল দাতা খায়রুল আমিন জয়।এছাড়াও পুরো টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন অনলাইন নিউজ পোর্টাল “সিলকো সংবাদ”। SHARES খেলাধুলা বিষয়: