সিলেট জেলা শ্রেষ্ঠ কোম্পানীগঞ্জ বালিকা ফুটবল দল Desk Desk News প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/ ২০২২ এর সিলেট জেলা শ্রেষ্ঠ হয়েছেন কোম্পানীগঞ্জ ফুটবল দল। ট্রাইবেকারে বিয়ানীবাজারকে ০১-০২ গোলে হারিয়ে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন কোম্পানীগঞ্জ বালিকা দল। সোমবার বেলা ৩ টার সময় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়েন উত্তর সিলেটের ক্রীড়া জনপদ খ্যাত কোম্পানীগঞ্জ ফুটবল দল। এর আগে সকাল ১০ টায় জৈন্তাপুর বালিকা ফুটবল দলকে ০৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ বালিকা ফুটবল দল। SHARES খেলাধুলা বিষয়: