জাতীয় শোক দিবসে কোম্পানীগঞ্জ প্রশাসন ও আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচী পালিত Desk Desk News প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ তারিকুল ইসলাম:-কোম্পানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে উপজেলা কমপ্লেক্স চত্বরে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে এবং সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি শুভ সূচনা করেন। এছাড়াও উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতাকর্মীগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্যের সভাপতি ও উপজেলা সমবায় অফিসার অলি আহাদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন নুর উদ্দিন ও গীতা পাঠ করেন প্রকাশ সরকার। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সফি উদ্দিন রেনু। প্রধান অতিথি আলহাজ্ব মো.শামীম আহমদ বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নারকীয় হত্যাযজ্ঞ জাতির জন্য লজ্জাজনক। ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে যাওয়ায় আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারকীয় হত্যাকাণ্ডের বিচার করছেন। এ সময় তিনি বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সকলের কাছে দোয়া কামনা করেন। এছাড়া অন্যান্যদে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস,কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান কাজল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ,আলহাজ্ব আব্দুল ওয়াদুদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিশ্বাস ও ইয়াকুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,আয়েশা বেগম,মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত,মুক্তিযোদ্ধা আবুল হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছাব্বির,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলী,ধর্ম বিষয়ক সম্পাদক হোসিয়ার আলী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সফি উদ্দিন রেনুএ মিয়া,শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য জামাল উদ্দিন,সিদ্দিকুর রহমান রুকন,আমিনুল হক,শাহ আলম,ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ,আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন ইমাদ,উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ,সদস্য তোফাজ্জল হোসেন ,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শামসুল আলম,উপজেলা ছাত্রলীগ নেতা শাহ আলম স্বাধীন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা কবির আহমদ,ইউনিয়ন যুবলীগ নেতা মোফাজ্জল হক । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। (সি/স১৫ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: