জাতীয় শোক দিবসে উত্তর রণিখাই ইউ/পি আওয়ামী লীগের বিশেষ কর্মসূচী পালিত Desk Desk News প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে এবং সকাল ১০ টায় বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি শুভ সূচনা করেন। বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও শাহাব উদ্দিনের সঞ্চলনায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন হাফিজ শামিম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিকেশ বিস্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মঈন উদ্দিন, জালাল উদ্দিন ও ফখরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ সিংহ,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর রাজা,সনজিৎ কুমার সিংহ,ফয়জুর রহমান (মাস্টার),জিতেন্দ্র বিস্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী,সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হাসান টিপু,গিয়াস উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মিছির আলী,ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া,সহ সভাপতি ধীরেন্দ্র বিস্বাস ও সাধারণ সম্পাদক মজিদ মিয়া প্রমুখ। (সি/স-১৫ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: