কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউ/পি’তে ১ হাজার ৫ শত গাছ রোপায়ন Desk Desk News প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ নোমান আহমেদঃ:- কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নে সরকারিভাবে ১৫০০ টি ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ প্রদান করা হয়। দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন তাঁহার ৯ টি ওয়ার্ডের সদস্য নিয়ে বৃক্ষগুলো সমহারে প্রতিটা ওয়ার্ডের সদস্যদের কাছে বন্টন করেন। তিনি তাহার বক্তব্যে বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটা দেশের ২৫ভাগ গাছপালা প্রয়োজন কিন্তু আমাদের দেশে প্রায় ১৭ ভাগ গাছপালা রয়েছে । পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পাওয়া যায়।দেশে ও অর্থনৈতিক চাঞ্চলতা বিরাজ করে। পরিবেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষার জন্য সরকারের এই বৃক্ষরোপন অভিযানের কর্মসূচি বাস্তবায়ন করতে”গাছ লাগান,পরিবেশ বাঁচান “এই স্লোগানকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ও বৃক্ষ প্রেরন করে যাচ্ছে। তাই আমরা যত্ন সহকারে গাছগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,প্রার্থনালয়ের আশেপাশে যেন রোপন করি এবং সঠিকভাবে যেন তার পরিচর্যা ও করি। উক্ত সময় ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। (সি/স-১৯ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: