অকার্যকর কোম্পানীগঞ্জ ছাত্রলীগের কমিটি থেকে সজিবুলের পদত্যাগ

Desk Desk

News

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

সিলকো ডেস্ক:-কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন সজীবুল ইসলাম জয়।সংগঠনের সাম্প্রতিক কর্মকান্ড,বিশেষ দিবস থেকে শুরু করে দলীয় কোন কার্যক্রমে দেখা যায় না উপজেলা ছাত্রলীগকে।কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনেকটা আড়ালে চলে গেছেন বলে অভিযোগ রয়েছে।সংগঠনের ব্যর্থতা এবং নিজের ব্যর্থতার দায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্যবহতির খবর জানিয়ে দেন তিনি।

২০১৭ সালের ৩১ জানুয়ারিতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ এবং সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরির সাক্ষরিত প্যাডে এক বছর মেয়াদী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হয়।সভাপতি পদে এখলাছুর রহমান নয়ন এবং সাধারণ সম্পাদক পদে ফারুকুজ্জামান রানাকে দিয়ে ৩৭ সদস্যের কমিটি দেওয়া হয়।উক্ত কমিটির প্রথম সাংগঠনিক সম্পাদক ছিলেন সজীবুল ইসলাম জয়।

সজীবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন_
দেখুন দীর্ঘ তিন বছর অতিবাহিত হয়ে গেলো কমিটির, গত তিন বছরে ছাত্রলীগের কার্যক্রম বলতে ২টি ইউনিয়ন সম্মেলন ও কমিটি প্রধান।হাতেগোনা দু-চারটা প্রোগাম ছাড়া গত তিন বছরে কোন কার্যকম নেই।এমতাবস্থায় এই কমিটিতে নিজেকে রাখা নেহাৎ বোকামি। বঙ্গবন্ধুর আদর্শ ও সঞ্জীবনী শক্তি আর শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস রেখে যেখানে সাংগঠনিক কার্যক্রম গতিশীল থাকার কথা সেখানে স্বয়ং শীর্ষ নেতারা নিশ্চুপ,টিক প্রতিবন্ধীদের মত।সুতরাং সকল ব্যর্থতার দায় কাঁদে নিয়ে আমি নিজেই ছাত্ররাজনীতি থেকে সরে আসলাম।সকল ব্যর্থতা মুছে এগিয়ে যাক প্রাণের সংগঠন  সেই কামনা রইলো।

(সি/স-২১ আগস্ট-তা/ই)