চাঁদাবাজিকালে কোম্পানীগঞ্জের পারকুলে একজন আটক Desk Desk News প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পারকুল এলাকায় BIWTA এর নাম ব্যবহার করে বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজিকালে আলী হোসেন (৫৫) একজনকে আটক করা হয়েছে।আটককৃত ব্যাক্তি সুনামগঞ্জের ছাতক উপজেলার গনেশপুরের মৃত কুতুব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ০৫ টা ৪৫ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শামসুল আরেফিনের নেতৃত্বে আলী হোসেনকে আটক করা হয়। এ সময় চাঁদা আদায়ের রসিদ বই ও ব্যবহৃত একটি কাঠের তৈরি ছোট নৌকা জব্দ করা হয়। কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শামসুল আরেফিন প্রতিবেদককে বলেন, পারকুল এলাকায় চাঁদাবাজি হচ্ছে মর্মে কোম্পানীগঞ্জ থানার একটি জিডিমূলে তদন্ত করতে গেলে দেখতে পাই আটক আলী হোসেনের নেতৃত্বে ৪/৫ জনের একটি চক্র বালুবাহী নৌকা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এ সময় তাদেরকে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও আলী হোসেনকে চাঁদা আদায়ের রসিদ সহ আটক করা হয়। এ ব্যাপারে আটককৃত ব্যাক্তিকে প্রধান আসামী করে এবং ৩/৪ জনকে অজ্ঞাত দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (সি/স-০৪ সেপ্টেম্বর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: