নেত্রকোনায় যাত্রীবাহী ট্রলার ডুবে ১১ জনের মৃত্যু

Desk Desk

News

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

মোবারক হোসাইন:-নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় (০৯ সেপ্টেম্বর) বুধবার সকালে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের রাজনগরের গুমাই নদীতে এই ট্রলার ও বালুবাহি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুভর্তি ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে মৃত্যু উদ্ধার করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাদিসউজ্জামান।

(সি/স-০৯ সেপ্টেম্বর-তা/ই)