হিফজুর আহবায়ক ও ইকবালকে সদস্য সচিব করে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি গঠন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ স্টাফ রিপোর্টার:-হিফজুর রহমানকে আহবায়ক ও ইকবাল হোসেনকে সদস্যসচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে সিলেট জেলা ছাত্রদল। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সুমন এবং দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত দলীয় প্যাডে আগামী ৬০ দিনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা কমিটি গঠনের নির্দেশ দিয়ে এই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর কমিটি অনুমোদন দিলেও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তা প্রচার করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, যুগ্ম আহবায়ক তারেক আহমদ, মঞ্জুর হোসেন মিজান,ওয়াহিদ মিয়া,শাহজাহান আহমদ, বেদন আহমদ বেদন,রুকুনুজ্জামান শুভ,ফজলুর করিম তানভীর,রোবেল হাসান, শোয়েব আহমদ, শৈয়দুল ইসলাম,কার্যকরী সদস্য রাজু মিয়া,আশরাফ আলী,জসিম উদ্দিন,আফসার আহমদ জয় ও হাবিবুর রহমান হাবিব। (সি/স-০৯ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: