দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের প্রতিবাদে ইসলামপুর পঃ ইউ/পি শাখা ছাত্রকন্ঠের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত

Desk Desk

News

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

স্টাফ রিপোর্টার:-নোয়াখালী বেগমগঞ্জ, সিলেট এম সি কলেজ,শেরপুর, ফেনীসহ সারা দেশের চলমান ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের মৃত্যুদণ্ড শাস্তির দাবিতে কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) ১নং পশ্চিম ইসলামপুর ইউপি শাখার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সম্পন্ন হয়।

শুক্রবার ০৯ অক্টোবর উপজেলার টুকের বাজার পয়েন্ট এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন
কোম্পানীগঞ্জ ছাত্রকন্ঠ, ১নং ইসলামপুর ইউপি শাখার সহ- সভাপতি শেখ মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।

এছারাও আরো বক্তব্য রাখেন,এহসানুল মাহবুব , পংকজ দে,সুজন আহমেদ,সাংগঠনিক সম্পাদক আমিনুল তালুকদার, বিজ্ঞান ও প্রযোক্তি বিষয়ক সম্পাদক আহসান হাবিব পলাশ,মাহমুদ সোহেল, বদরুল আলম ইমন প্রমুখ।
এছারাও ছাত্রকন্ঠের অর্ধশতাধিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

(সি/স-০৯ অক্টোবর-তা/ই)