ধর্ষণের প্রতিবাদে সিলেটে এসএসসি-২০১১ ও এইচএসসি-২০১৩ ব্যাচের মানববন্ধন Desk Desk News প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেট এম.সি কলেজ ছাত্রাবাসসহ দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে এসএসসি-২০১১ ও এইচএসসি-২০১৩ ব্যাচ, সিলেট ডিভিশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১১/১৩ ব্যাচ সিলেট ডিভিশনের মুখপাত্র এইচ এম নাদিমের সভাপতিত্বে এবং শাহ মো. আতিকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ১১/১৩ ব্যাচ সিলেট ডিভিশনের আহবায়ক ও ফেসবুক গ্রুপের এডমিন জাহিদুল ইসলাম একরাম, জুবেল আহমদ. সিলেট জেলা পুলিশের নায়েক মো. এনামুল ইসলাম, ইমন রেজা, হুছনা চৌধুরী, শামীমা ইসলাম সীমা, নাদিম হোসাইন, সফর আলী, জুয়েল রহমান, আব্দুর রহিম, কাওছার আহমদ, জাবের আলম সাগর, সোনাম, হেলাল আহমদ, মেহেদি, আবিদ, রাজ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণকারীরা একের পর এক ঘৃণ্য অপকর্ম করে যাচ্ছে, তা এখন কঠোর হস্তে দমন না করলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। এসব ঘৃণ্য অপরাধীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বক্তারা বলেন, ঘৃণ্য অপরাধ করে যারা সিলেটের মাটিকে অপবিত্র করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সিলেটকে কলঙ্কমুক্ত করতে হবে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি’র দাবী জানাচ্ছি। (সি/স-০৯ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: