ইয়াবাসহ বর্ণী’র তারেককে গ্রেফতার করেছে   কোম্পানীগঞ্জ পুলিশ

Desk Desk

News

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার পাড়ুয়া ইসলাম ম্যানশন এলাকা থেকে ইয়াবাসহ তারেক রহমান নামের এই মাদক ব্যাবসায়ীকে আটক করে কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহ সঙ্গীয় ফোর্স।আটক মাদক ব্যাবসায়ী উপজেলার বড় বর্ণী গ্রামের আফতাব মিয়ার পুত্র।

হিরক সিংহ প্রতিবেদককে বলেন,গোপন সংবাদের ভিক্তিতে অদ্য শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ০৭ টা ০৫ মিনিটের সময় পারুয়ার ইসলাম ম্যানশন এর সামনের রাস্তা হইতে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী তারেককে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা মামলার আলামত এবং আটক তারেক রহমানকে গ্রেফতার দেখিয়ে বাংলাদেশ মাদকদ্রব্য আইনের আওতায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জাহান বলেন তারেকের নামে থানায় ইয়াবা,ফেনসিডিল ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন মাদক মুক্ত কোম্পানীগঞ্জ গড়তে আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।ইনশাআল্লাহ অচিরেই সকল মাদক ব্যবসায়ীদের ও খাদকদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

(সি/স-১০ অক্টোবর-তা/ই)