কোম্পানীগঞ্জে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্টিত

Desk Desk

News

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

স্টাফ রিপোর্টার:-নারীর প্রতি সহিংসতা,ধর্ষণ ও নির্যাতন বন্ধে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের ৪ হাজার ৫ শত ৭১ টি ইউনিয়নে একযুগে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়েছে। তার অংশবিশেষ কোম্পানীগঞ্জে ৬ টি ইউনিয়ন কার্যালয়েও বিট পুলিশিং সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় উপজেলার ১নং ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন বিট পুলিশিং সভার আয়োজনের মাধ্যমে উপজেলার অন্যান্য ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্বোধন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান ও ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই মোস্তাক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (এসবি শাখা)।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন,
পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক আক্তার হোসেন তালুকদার,সহকারী শিক্ষক সৈয়দুজ্জামান জামান ও শফিকুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,মার্কাজুল ইলম ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি তাওফিক আহমদ,এনজিও প্রতিনিধি ইকবাল হোসেন।ইউনিয়ন পরিষদ সদস্য বিলাল মিয়া, আলী হোসেন,অফিস সহকারী সিরাজুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) আমিনুল ইসলাম বলেন,দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ।

উক্ত সভায় ইউনিয়নের শতাধিক স্কুল কলেজ পড়ুয়া ছাত্রী ও মহিলারা উপস্থিত ছিলেন।

(সি/স-১৭ অক্টোবর-তা/ই)