রাত পোহালেই নির্বাচন,কে পড়বে জয়মাল্য?

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

স্টাফ রিপোর্টার:- জমে উঠেছে সিলেট জেলা ট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি-২১৫৯) কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখার ৫ম নির্বাচন।

৩০ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে ২০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদন্দিতা করছে।১০৯৪টি ভোটের বিপরীতে ৩ জন সভাপতি, ৪ জন সহ-সভাপতি, ২ জন সাধারণ সম্পাদক, ২ জন সহ-সম্পাদক,২ জন সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ পদে ২ জন ও ৫ জন কার্যকরী সদস্য প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।

সাবেক দুই বারের সভাপতি আব্দুল হান্নান পেয়েছে মোটর সাইকেল প্রতিক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
এছাড়াও সাবেক দুই বারের প্রতিদন্দ্ধি সুরুজ আলী পেয়েছে হরিণ এবং তেরা পাশা পেয়েছে চেয়ার প্রতিক।

সহ সভাপতি পদে চাঁর জন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করছে।এছাড়াও নাসির উদ্দিন পেয়েছে ট্রাক প্রতিক।
আজহান আলী বাস মার্কা,জসিম উদ্দিন গরুর গাড়ি এবং কবির আহমদ পেয়েছে আম প্রতিক।

সাধারণ সম্পাদক পদে সাবেক দুই বারের সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া পেয়েছে দেওয়াল ঘরি এবং
এমরান আহমদ (হিরা) দোয়াতকলম প্রতিক।

সহ সম্পাদক পদে বিল্লাল মিয়া পেয়েছে তালাচাবি
এবং একরামুল হক পেয়েছে কাঠাল প্রতিক।

সাংগঠনিক সম্পাদক পদে
সেলিম মিয়া ডাব এবং সাবেক সহ সম্পাদক জুয়েল মিয়া পেয়েছে মই প্রতিক।

কোষাধ্যক্ষ পদে সাবেক সদস্য আমির আলী পেয়েছে বালতি প্রতিক এবং নুরু মিয়া পেয়েছে বৈদ্যুতিক বাল্ব ।

মেম্বার পদে ৫ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন,
রসিদ মিয়া ফুটবল,আসিক মিয়া কুকড়া লাঠি,শাহ আলম মোরগ,জসিম উদ্দিন বাঘ এবং আলমগীর আলম ঘোড়া প্রতিক নিয়ে লড়াই করে যাচ্ছে।

 

(সি/স-২৯ অক্টোবর-তা/ই)