কোম্পানীগঞ্জে হেফাজতে ইসলামের ডাকে নবী প্রেমিদের দলে দলে বিক্ষোভ মিছিল

Desk Desk

News

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

স্টাফ রিপোর্টার:-ফান্সের প্রধান মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র, কার্টুন ও বিভিন্ন ধরনের আপত্তিকর কাব্য রচনার প্রতিবাদে বাংলাদেশ হেফাজতে ইসলামের কোম্পানীগঞ্জের ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন শাখার পক্ষ থেকে এক বিশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

কোম্পানীগঞ্জে হেফাজতে ইসলামের ডাকে নবী প্রেমিদের দলে দলে বিক্ষোভ মিছিল

শুক্রবার ( ৬ নভেম্বর) বিকাল ৩ টার সময় স্থানীয় খাগাইল বাজারে বাংলাদেশ হেফাজতে ইসলামের কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই শাখার আয়োজনে ফান্সে আমাদের মহা নবীর অবমাননার প্রতিবাদে ডাক দেয় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের।

উক্ত বিক্ষোভ মিছিলে দক্ষিণ রনিখাই ইউনিয়নের প্রত্যেক পঞ্চায়েত থেকে ধর্মপ্রান নবী প্রেমিরা মিছিল সহকারে যোগদান করে। বিক্ষোভ মিছিল সহকারে হেফাজতের সমাবেশে যোগদান করে দক্ষিণ রনিখাই ইউনিয়নের মেধাবী ও চৌকস ছাত্রদের নিয়ে গঠিত অরাজনৈতিক সমাজসেবী সংগঠন বর্নী স্টুডেন্ট ফোরাম,বর্নী সমাজ কল্যাণ পরিষদ, বর্ণী যুব সমাজ,গৌরীনগর স্টুডেন্ট ফোরাম।আরোও মিছিল সহকারে সমাবেশে যোগদান করে জামিয়া মশাহিদিয়া কাসিমূল উলূম খাগাইল মাদ্রাসা,জামেয়া ইসলামিয়া আনওয়ারূল উলূম বর্ণী মাদ্রাসা ও আল-বারাকা মুহাম্মদীয়া মাদ্রাসা গৌরীনগর থেকে সকল ছাত্র,শিক্ষক। সকল সংগঠনের মিছিলের স্লোগান ছিল বিশ্ব নবীর অপমান, সইবে না বাংলার মুসলমান,বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, বয়কট বয়কট বয়কট চাই ফান্সের পন্য বয়কট চাই,সাবিলুনা সাবিলুনা আল-জিহাদ আল-জিহাদ,লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় খাগাইল বাজারে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের সভাপতির দায়িত্ব পালন করেন হেফাজতে ইসলামের দক্ষিণ রনিখাই ইউনিয়নের সভাপতি মাওলানা মুদ্দাসীর আলী।সভার সঞ্চালনা করেন হেফাজতে ইসলামের দক্ষিণ রনিখাই ইউনিয়ন শাখার সদস্য সচিব মাওলানা সোহেল আহমেদ। বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করেন এবং বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান। বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ফখরুজ্জামান মুতামিম খাগাইল মাদ্রাসা, মাওলানা সিকান্দার আলী মুহতামিম দলইরগাঁও টাইটেল মাদ্রাসা, মাওলানা মুহিবুর রহমান মুহতামিম বর্ণী মাদ্রাসা,মাওলানা মোহাম্মদ আলী মহিষখেড়, মাওলানা জিয়াউর রহমান খাগাইল, আবিদুর রহমান কোম্পানীগঞ্জ। প্রত্যেক অতিথি তাদের বক্তব্যে প্রধান মন্ত্রীকে আহবান করেন ফান্সকে বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানানোর জন্য, ফান্সের পণ্য রাষ্ট্রীয় ভাবে বয়কট করার জন্য, ফান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আরোও তাঁরা বলেন সকল ধর্মপ্রান মুসলমান যেন ফান্সের কোনো পন্য ব্যবহার না করে এমনকি যতদিন পর্যন্ত ফান্সের প্রধানমন্ত্রী তার দেশের সকল কুকর্ম বন্ধ না করে এবং তার কর্মের জন্য মুসলমানদের কাছে ক্ষমা না চাচ্ছে ততক্ষণ পর্যন্ত নিন্দা, বিক্ষোভ মিছিল হেফাজতে ইসলাম চালিয়ে যাবে আপনারা সকল ধর্মপ্রান মুসলমান আমাদের সাথে থাকবেন।সভার সমাপ্তির সময় প্রধান অতিথি সবাইকে আগামী ১৪ নভেম্বর হেফাজতে ইসলামের সিলেট বিভাগীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদানের জন্য দাওয়াত দেন।

(সি/স-০৭ নভেম্বর-তা/ই)