সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর দশম মৃত্যুবার্ষিকী আজ Desk Desk News প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ স্টাফ রিপোর্টার:- বর্ষীয়ান রাজনীতিবিদ, কিংবদন্তি জাতীয় নেতা একাধিক বার নির্বাচিত সংসদ সদস্য,মন্ত্রী,আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , আওয়ামী লীগের প্রবীণ জনপ্রিয় নেতা প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ খ্রিস্টাব্দের আজকের এই দিনে ৮৫ বছর বয়সে ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন । এই প্রবীণ আওয়ামী লীগ নেতা ১৯২৪ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । দেওয়ান ফরিদ গাজী জমিদার পিতার সন্তান হয়েও জীবনের আরাম-আয়েশ ভুলে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে সারাজীবন মানুষের কল্যাণেই কাজ করেছেন। ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন,৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান, মহান মুক্তিযোদ্ধ ,স্বৈরাচার বিরোধী আন্দোলন, সিলেট বিভাগ আন্দোলন সহ দেশের সবকটি ঐতিহাসিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন । বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গণতন্ত্রের মঞ্চ বিনির্মাণ ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে ফরিদ গাজীর অবদান ছিল অপরিসীম। (সি/স-১৯ নভেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: