সিলেটের পাথর শ্রমিক-ব্যাবসায়ীদের পাশে বাংলাদেশ স.প. ফেডারেশন,কঠোর কর্মসূচির আভাস

Desk Desk

News

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

প্রেস বক্স:-সিলেটের ১০ লক্ষাধিক মালিক-শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় সকল পাথর কোয়ারী সমূহ খুলে দেওয়ার দাবী জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির সাথে একাত্নতা পোষণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন।শ্রমিক সংগঠনের পূর্ব নির্ধারিত কর্মসূচীতেও যদি ভালো ফলাফল না আসে তবে কঠোর আন্দোলনের ছক আকছে বলে বিস্বস্থ একটি সূত্রে জানা যায়।

২৮ নভেম্বর শনিবার সিলেটের ব্যবসায়ী-শ্রমিকদের একটি প্রতিনিধি দল সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম এর নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ উসমান আলীর সাথে ঢাকার শেগুনবাগানস্থ সংগঠনের কার্যালয়ে সাক্ষাত করেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রতিনিধি দলের কাছ থেকে ব্যবসায়ী ও শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা মনযোগ সহকারে শুনেন। পরে ফেডারেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ উসমান আলী বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ন্যায় সংগত আন্দোলনের সাথে একাত্নতা পোষণ করে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পরিচালনার জন্য ও মানবিক দাবীটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরে আনতে বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা দেন ব্যবসায়ী-শ্রমিক প্রতিনিধি দলকে।

এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব, ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাহী সদস্য মোঃ নুরুল আমিন, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু।

(সি/স-২৮ নভেম্বর-তা/ই)