সিলেটে রাত পোহালেই পরিবহন ও পাথর শ্রমিকদের ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক:-রাত পোহালেই সিলেটের পাথর সংশ্লিষ্ট সকল শ্রমিক,ব্যবসায়ী,পরিবহন শ্রমিক ও পরিবহন মালিকের ডাকে টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতি শুরু হবে। সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিকপক্ষ এই কর্মবিরতির ডাক দেন। সোমবার (০৭ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট জেলার পাথর সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠান ও পণ্য পরিবহন কর্মবিরতি বন্ধ রাখার ঘোষণা করেছেন নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কর্মসূচি চলাকালে ৯ ডিসেম্বর সকাল ৬ টা থেকে ১১ ডিসেম্বর ভোর ছয়টা পর্যন্ত সিলেট জেলার পাথর সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও পণ্যবাহী যানবাহন চলাচল কর্মবিরতি থাকবে। ৪৮ ঘন্টা কর্মসূচিতে কোনো সুফল না হলে তারা শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী ১৭ ডিসেম্বর ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শ্রমিক সংগঠন পণ্য পরিবহন গণপরিবহনের নেতৃবৃন্দ নিয়ে আলোচনা সভায় সিলেট বিভাগে অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করবে। নেতৃবৃন্দ কর্মসূচিতে সিলেটের পরিবহন সংশ্লিষ্ট সকল পক্ষসহ সর্বস্তরের সিলেটবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। (সি/স-০৮ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: