পাথর কোয়ারী খুলের দেওয়ার দাবীতে ৭২ ঘন্টার ধর্মঘটের দ্বিতীয় দিনে নিস্তব্ধ কোম্পানীগঞ্জ Desk Desk News প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক:-সিলেট বিভাগ জুড়ে চলছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক এক্য পরিষদের ডাকে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট।কোথাও চলছে না যানবাহন। এতে করে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এদিকে, বুধবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বিক্ষোভকালে তারা জানিয়েছে- ১৫ লাখ বেকার শ্রমিকের মুখে হাসি ফোটাতে তারা এই পরিবহন ধর্মঘট আহবান করেছেন। কিন্তু প্রশাসনের ভুমিকা রহস্যজনক। বরং দাবির প্রতি কোনো তোয়াক্কাই করছে না তারা। করোনাকালে দেশের বিভিন্ন শিল্পকারখানা খুলতে সরকার প্রনোদনা দিলেও সিলেট অঞ্চলের পাথর শিল্পে নেই কোনো প্রনোদনার ব্যবস্থা। করোনাকালীন সময়ে সিলেটের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে শিগ্রই পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবী জানিয়ে আসছে শ্রমিক ইউনিয়নের নেতারা। এছাড়াও বন্ধ হয়ে পড়া সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে গত তিন মাস ধরে আন্দোলনে রয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এর আগে গত মাসে একই দাবিতে সিলেটের পণ্যবাহী যানবাহনে তিন দিনের ধর্মঘট পালন করা হয়। এবারের ধর্মঘট শুরু হওয়ার আগের দিন সোমবার সিলেটের জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে পরিবহন ও শ্রমিক নেতারা বৈঠকে বসেছিলেন। কিন্তু জেলা প্রশাসন বৈঠক ডাকলেও দাবি মেনে নেয়ার কোনো আশ্বাস দেননি। তিনি কোনো সময়ও চাননি। এ কারণে মঙ্গলবার থেকে ধর্মঘট আহবান করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। পরিবহন ধর্মঘটের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে নগরীতে হালকা ও প্রাইভেট যান চলাচল করছে। রিকশা ও পাঠাওয়ের মোটরসাইকেলের মাধ্যমে জরুরি কাজে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। (সি/স-২৩ ডিসেম্বর-তা/ই) SHARES পাথর খনির সংবাদ বিষয়: