সড়ক দূর্ঘটনায় আহত মিসবাহ’র মৃত্যুর কাছে হার Desk Desk News প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক:-সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের গ্রামীণ ব্যাংক সংলগ্নে মোটরবাইক দূর্ঘটনায় আহত যুবক মাহদি হাসান মিসবাহকে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে। নিহত মিসবাহ ছাতক উপজেলার ছনবাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ০৭ টার সময় উপজেলার ইসলামপুরস্থ গ্রামীণ ব্যাংকের সামনে মোটরবাইক দূর্ঘটনায় মিসবাহসহ আরো একজন আহত হয়।আহতেদের তাৎক্ষণিক ভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়। চিকিৎসাধিন অবস্থায় আজ বিকাল ৪ টার সময় মিসবাহ মারা যায়। নিহত মিসবাহের চাচাতো ভাই শাহ জাহান বলেন,মিসবাহ আমাদের খুব আদরের ছোট ভাই ছিল।তার মৃত্যুতে সমগ্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। (সি/স-২৯ ডিসেম্বর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: