পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার খুলতে পারে “সাদা পাথর” গ্রামীণ উন্নয়ন পর্যটন শীর্ষক কর্মশালায়, জাবেদ আহমদ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

 

তারিকুল ইসলাম:-কোম্পানীগঞ্জে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা পর্যায়ে “গ্রামীণ উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রার নাইম আহমদের সঞ্চলনায়

ভার্চ্যুয়ালে জুম অ্যপসের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে গ্রামীণ উন্নয়নে পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমদ (অতিরিক্ত সচিব)।

প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আহমদ (অতিরিক্ত সচিব) বলেন,বাংলাদেশের অন্যতম আয়খাত এই পর্যটন শিল্প।সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ পর্যটন স্পট।সিলেটের কোম্পানীগঞ্জেও অনেক পর্যটন স্পট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এই স্পটগুলোর প্রাকৃতিক সুন্দর্যগুলো যদি সম্মিলিতভাবে প্রচারমাধ্যম যেমন অনলাইন সহ বিভিন্ন গনমাধ্যমে প্রচার করি তবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটন পিয়াসির এখানে ছুটে আসবে।

পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে স্থানীয় শিক্ষিত বেকারদের কর্মসংস্থান তৈরী করা সম্ভব,তেমনি দেশের অর্থনৈতিকখাত আরো মজবুত হবে।

বিশ্বের বিভিন্ন দেশে পর্যটন শিল্পকে অর্থনৈতিক প্রধান আয়েরক্ষেত্র ঘোষণা করেছে।নদী বিধৌত ও প্রাকৃতিক সুন্দর্য মন্ডিত সবুজ শ্যামলীমার এই বাংলাদেশেও পর্যটন শিল্প এক অপার সম্ভাবনা দেখা দিয়েছে।পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় সিলেট বিভাগের নতুন কয়েকটি নতুন স্পট সহ কোম্পানীগঞ্জের সাদা পাথর। পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার খুলতে পারে “সাদা পাথর”।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জাহান কাজল,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল আলম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আলী আমজদ,যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশল কর্মকর্তা শাহ আলম,সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে,কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক,
উপজেলা নির্বাচন অফিসার জিবুন্নাহার বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী রতন লাল সাহা,মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস,সমবায় কর্মকর্তা আজিজুল হক,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সিরাজুল ইসলাম,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন,পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া প্রমুখ।

 

(সি/স-১৩ জানুয়ারী-তা/ই)