শীতার্তদের পাশে দাঁড়িয়েছে,সিলেট বিভাগ আমরা’৯৩

Desk Desk

News

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

মোঃআশরাফ:-করোনাকালীন সময়ে আপনার দেয়া একটি ছোট উপহার তীব্র শীতের কষ্ট থেকে বেঁচে যাবে অন্তত একজন হতদরিদ্র মানুষ। সামান্য একটু গরম কাপড়ের অভাবে তীব্র শীতে অবর্ণনীয় কষ্টে দিন কাটাতে বাধ্য হয় বহু সহায়-সম্বলহীন এবং ছিন্নমুল ভাসমান মানুষ।

সিলেট বিভাগ আমরা’৯৩ এসএসসি ব্যাচ সিলেট শহরের ভাসমান শীতার্ত মানুষের মাঝে আজ ১৪ ই জানুয়ারী বিকেল ৩টা থেকে কয়েক শত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সিলেট,সদর,মৌলভীবাজার,শেরপুর,জৈন্তাপুর,গোলাপগন্জ,বিয়ানীবাজার,গোয়াইনঘাট,
কানাইঘাটের শীতার্ত মানুষে মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।

আমরা অনেকেই আছি নিজেদের কাজের ব্যস্ততা নিয়ে কিন্তু সব কিছু মধ্যে এই প্রচন্ড শীত বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।সিলেট বিভাগ আমরা’৯৩ নিজ দায়িত্বে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এই উদ্যোগের জন্যে। শুভকামনা সেই সাথে যারা যারা তাদের সামর্থ্য অনুযায়ী অনেকেই অংশগ্রহণ করেছেন। তাদেরকে সিলেট বিভাগ আমরা’৯৩ পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা সবাই এক হয়ে কাজ করব এটা হোক আমাদের অঙ্গীকার তা সেটা ছোট হোক বা বড় হোক।

একটি ভালো কাজ দিয়ে সবার নতুন বছর শুরু হোক!

(সি/স-১৬ জানুয়ারী-তা/ই)