কুলাউড়ায় জমি ভরাটের কাজ না দেওয়ায় জমির মালিকের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

কুলাউড়া প্রতিনিধি:- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকায় জমিতে মাঠি ভরাটের কাজ না দেয়ায় আক্রোশ মূলক হামলায় জমির মালিক মোস্তফা কামাল (৪০) গুরুতরভাবে আহত হয়েছেন।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
(২৪ জানুয়ারি) রোববার সকালে টিলাগাঁও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকায় হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় হামলাকারী ফখরুল ইসলামসহ ৩জনের বিরুদ্ধে আহতের বড় ভাই মাসুক আহমদ কুলাউড়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বৈদ্যশাসন নিবাসী মোস্তফা কামাল তার ক্ষেতের জমিতে মাটি ভরাটের কাজ ট্রলি চালক ফখরুল ইসলামকে না দিয়ে অপর একজনকে দেয়ায় সে রোববার সকালে তার দলবল নিয়ে আক্রোশনিত হয়ে জমি মালিক মোস্তফা কামালের উপর অতর্কিতভাবে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর আহত করে। পরে আহতের স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হামলাকারী ফখরুল ইসলামসহ ৩জনের বিরুদ্ধে আহতের বড় ভাই মাসুক আহমদ কুলাউড়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

(সি/স-২৪ জানুয়ারী-তা/ই)