পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপিকে মেয়র আবুল কালাম চৌধুরীর ফুলেল শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, সুনামগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব এমএ মান্নান এমপির সাথে সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার টানা চার বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী এবং তার অনুজ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। রোববার সন্ধ্যায় মন্ত্রীর ঢাকাস্থ বাসভবনে উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও বিশিষ্ট শিল্পপতি জিয়াউল হক মন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে ছাতক পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপির সাথে বিশদ আলোচনা করেন মেয়র আবুল কালাম চৌধুরী।

 

(সি/স-২৫ জানুয়ারী-তা/ই)