কোম্পানীগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি পূনর্গঠন

Desk Desk

News

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

স্টাফ রিপোর্টার:- দূর্ণীতি দমন কমিশন আইন,২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্যে ধারা ১৭( ট) এর বিধান অনুযায়ী দূর্ণিতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্টাবোধ সৃষ্টি করা এবং দূর্ণীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষে বিগত ১৩ মে ২০১৫ তারিখের কমিশনের গবেষণা, পরীক্ষণ,প্রতিরোধ ও গনসচেতনতা অনুবিভাগের ০৮/২০১৫ নং দৈনন্দিন সভার ১ (ক) উপক্রমিকের সিদ্ধান্ত মোতাবেক কমিশনের পক্ষে নিম্নস্বাক্ষরকারী কর্তৃক নিম্নবর্ণিত মনোনিত ব্যক্তিবর্গের সমন্বয়ে কোম্পানীগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির পূর্বের কমিটিকে আবারো পূনর্গঠন করা হলো।

ভাটরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামকে সভাপতি করে ভোলাগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।দূর্নীতি দমন কমিশনের কেন্দ্রীয় পরিচালক এসএম মফিদুল ইসলাম স্বাক্ষরিত ৩ বছর মেয়াদী কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল।সহ সভাপতি ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক এমাদ উদ্দিন। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মঞ্জুয়ারা বেগম,আমিনুর রহমান জসিম,রবিন্দ্র কুমার সিংহ,ফয়জুর রহমান ও মুহাম্মদ ছদরুদ্দিন।

(সি/স-২৪ জানুয়ারী-তা/ই)