‘প্রতিদিন হাসপাতালের পাশে হাত-পায়ের স্তূপ জমতো’

Desk Desk

News

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২১

নারী মুক্তিযোদ্ধাদের কথা প্রধানমন্ত্রী, এবার একটু ‘অহংকার’ করতে পারেন নারী মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথার এখনও অনেক অজানা সহায়তার দাবি বীরাঙ্গনা, অসহায় মুক্তিযোদ্ধাদের পৌরসভার ঝাড়ুদার নারী মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন ‘প্রতিদিন হাসপাতালের পাশে হাত-পায়ের স্তূপ জমতো’ বিহারিদের বাঙালি নিধন দেখেছেন কাওসার বেগম মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি তারামন বিবির ‘মুক্তিযোদ্ধারা উৎসবের আমেজে যুদ্ধে যেতেন’ কচুরি পানা মাথায় দিয়ে আত্মরক্ষা করেছেন রাবেয়া ‘মুক্তিযোদ্ধা হয়েও মেয়ের জন্য উৎকোচ দিতে হয়েছে’ গোয়াল ঘরে রাত কাটাতে হয়েছে তাহরীমাদের ফোরকানের ছবি নিয়ে তাঁকে খুঁজতো পাক বাহিনী তেইশে মার্চ সশস্ত্র প্যারেড করেন ফোরকান সবজি বিক্রি করে দিন চলে মুক্তিযোদ্ধা মীরার ‘রজব আলি খুনের পর আর গ্রামে থাকতে পারিনি’ ঝালকাঠির বীর সাহসী মুক্তিযোদ্ধা শেফালী রানী কেনেডির কাছে যুদ্ধ পরিস্থিতি তুলে ধরেন মিনারা স্বেচ্ছাসেবিকা বাহিনীর অন্যতম সংগঠক মিনারা বীরাঙ্গনাদের অধিকারের জন্য লড়ছেন মুক্তিযোদ্ধা সাফিনা লোহানী মহিলা মুক্তি ফৌজের অন্যতম সংগঠক নিবেদিতা মুক্তিযোদ্ধা ভাতা বঞ্চিত আলো রানী ও মধুমিতা মিরসরাইয়ের নারী মুক্তিযোদ্ধা আলো রানী ও মধুমিতা ঝালকাঠির মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অঞ্জলি রায় গুপ্তা নতুন প্রজন্ম নিয়ে আশাবাদী মুক্তিযোদ্ধা মেহেরুন্নেসা নারী মুক্তিযোদ্ধা ও লেখিকা মেহেরুন্নেসা মেরী চার দশক ধরে সুবিধা বঞ্চিত ছিলেন মুক্তিযোদ্ধা রমা নয় নম্বর সেক্টর মহিলা মুক্তিবাহিনীর প্রধান রমা দাস সমাজসেবায় রত নারী মুক্তিযোদ্ধা পাপড়ি বসু কুমিল্লার বীর নারী মুক্তিযোদ্ধা পাপড়ি বসু এখনও সনদ না পাওয়ায় হতাশ মুক্তিযোদ্ধা রুমা সিলেটের বীর নারী মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী স্বাধীনতা পুরস্কারে ভূষিত মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার চাঁদপুরের বীর সাহসী নারী মুক্তিযোদ্ধা বদরুন নাহার যুদ্ধাপরাধীদের বিচার কাজে সাফল্য চান লুৎফুন নেসা মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ডা. লুৎফুন নেসা ‘চট্টগ্রামের অগ্নিকন্যা’ খ্যাত মুক্তিযোদ্ধা খালেদা ‘মুক্তি আপা’ নামে প্রখ্যাত সেই খালেদা খানম বিপদেও হাল ছাড়েননি নারী মুক্তিযোদ্ধা মাজেদা রাজাকারদের বিচার চান মুক্তিযোদ্ধা সাবিত্রী কুমিল্লার সুবিধা বঞ্চিত নারী মুক্তিযোদ্ধা কাজী হেলেন নারীর ক্ষমতায়নের জন্য লড়ছেন মুক্তিযোদ্ধা ডলি সত্তরের সাংসদ মুক্তিযোদ্ধা রাফিয়া আক্তার ডলি মুক্তিযুদ্ধের সময় আটক হয়েছিলেন রওশন জাহান বিশিষ্ট সাংবাদিক ও বীর সাহসী মুক্তিযোদ্ধা রাশিদা ‘নিউক্লিয়াস’-এর সদস্য ছিলেন মুক্তিযোদ্ধা রাশিদা জাতীয় চার নেতার খুনীদের ন্যায্য বিচার চান জাহানারা দেশ গড়ার কাজে রত মুক্তিযোদ্ধা রওশন জাহান ‘মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নেই’ বাংলাদেশ হাসপাতালের কমান্ডিং অফিসার ডা. সিতারা সাহসী নারী ‘বীরপ্রতীক’ ক্যাপ্টেন ডা. সিতারা রহমান যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার চান মুক্তিযোদ্ধা ইলা দাস মুক্তিযোদ্ধা গীতা ও ইরা করকে স্বীকৃতি প্রদানের আশ্বাস মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চান গীতা ও ইরা কর নানা দুঃখ-কষ্ট সহ্য করে মুক্তিযুদ্ধে যোগ দেন গীতা ও ইরা অবহেলিত নারী মুক্তিযোদ্ধা যশোরের মীরা রানী সরকার ছাত্রনেতা থেকে নারীনেত্রী মুক্তিযোদ্ধা আয়েশা খানম মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে সামনের সারিতে সংগ্রামী রোকেয়া সৃষ্টিশীলতায় মগ্ন মুক্তিযোদ্ধা ও ভাস্কর প্রিয়ভাষিণী ঢাকায় থেকে যুদ্ধজয়ের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেন মাহফুজা বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরেছিলেন কবরী অপর এক যোদ্ধাকে নিজের চোখ দান করেন মুক্তিযোদ্ধা ডলি দীর্ঘ চল্লিশ বছর ডাব স্পর্শ করেন না মুক্তিযোদ্ধা লক্ষী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নারী নেত্রী রাশেদা কবি সুফিয়া কামালের সুযোগ্য উত্তরসূরি মুক্তিযোদ্ধা সুলতানা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ সৈনিক কুমিল্লার মুক্তিযোদ্ধা নিঝুম একাধিক মৃত্যুকূপের তীর থেকে বেঁচে গেছেন মুক্তিযোদ্ধা শিখা টাঙ্গাইলের চর অঞ্চলের নারী মুক্তিযোদ্ধা হেলেন করিম একমাসের বাচ্চা নিয়ে আগরতলায় যান মুক্তিযোদ্ধা ফৌজিয়া স্বাধীনতা পরবর্তী লুটপাটের ঘটনায় শোকাহত মুক্তিযোদ্ধা রোকেয়া বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী মুক্তিযোদ্ধা আরতি ধর সোনার বাংলা গড়তে সততা ও সমঝোতার আহ্বান নারগিসের মৃত্যুঝুঁকি নিয়ে কাজ করেছেন বীর মুক্তিযোদ্ধা রোকেয়া নারী মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নের দাবি ফরিদার মুক্তিযুদ্ধের অগ্রণী সংগঠক ফরিদা আখতার যুদ্ধের মধ্যে গোয়েন্দাগিরি ও সংবাদকর্মীর কাজ করেন রাজিয়া বাংলাদেশের জন্য প্রাণবাজি রেখে লড়েছেন ত্রিপুরার কাঁকন বিবি প্রতিভাধর নারী নেত্রী মুক্তিযুদ্ধের সংগঠক মমতাজ বঙ্গবন্ধুর স্নেহধন্য মুক্তিযুদ্ধের সংগঠক মমতাজ মৃত্যুর মুখ থেকে বেঁচে আসাটাই শিহরিত করে ডা. দীপাকে জাতির হৃদয়ে একাত্তরের দেশপ্রেম খুঁজে ফেরেন ডা. মাখদুমা মুক্তিযুদ্ধের সাহসী কণ্ঠযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী অবরুদ্ধ ঢাকায় থেকেই দেশমাতৃকার জন্য সংগ্রাম চালান শ্যামলী প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে গান করতেন সুর যোদ্ধা শাহীন পুরুষের পোশাক পরে যুদ্ধ করেন শিরিন বানু মিতিল সম্মুখযুদ্ধের বীর সৈনিক যশোরের মমতাজ ঢাবি খেলার মাঠে অস্ত্র প্রশিক্ষণ নেন মুক্তিযোদ্ধা রোকেয়া আহতদের রক্তসমুদ্র দেখে নিজেই জ্ঞান হারান বুলবুল রানী মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন মুক্তিযোদ্ধা আনোয়ারা বঙ্গবন্ধুর স্নেহধন্য মুক্তিযোদ্ধা সহোদরা অনু ও মনু দেশ গড়ার কাজে রত মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা প্রাণ বাজি রেখে সম্মুখ যুদ্ধ করেন বীর সৈনিক সালেহা নববধূ সেজে উৎসবে নয়, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধা আমিনা অনাহারে অর্ধাহারে দিন কাটে মুক্তিযোদ্ধা কুলসুমের মুক্তিযুদ্ধের করুণ স্মৃতি এখনও কাঁদায় জিনাতের মন ছদ্মবেশী নানা ভূমিকায় বীর প্রতীক তারামন বিবি দুর্নীতি ও শোষণ-বঞ্চনা থেকে মুক্তির দাবি মুক্তিযোদ্ধা ফেরদৌসীর মহিলা মুক্তি ফৌজের অন্যতম সংগঠক নিবেদিতা স্বাধীনতা পেলেও মুক্তি মেলেনি – মুক্তিযোদ্ধা ডা. লায়লা পারভীন বানু রূপগঞ্জের বীর নারী মুক্তিযোদ্ধা মিনারা বেগম ঝুনু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব মুক্তিযোদ্ধা শওকত আরা

রোকনের মতো অসংখ্য সন্তান তাঁদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করেছেন৷ অথচ সেই পঙ্গু মুক্তিযোদ্ধা রোকনকে সন্ত্রাসীরা খুন করে বলে প্রিয় মাতৃভূমির বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা কাওসার বেগম৷

‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মুক্তিযুদ্ধে গিয়েছিল৷ তার নাম রোকন৷ বাপ-মায়ের একমাত্র ছেলে ছিল সে৷ যুদ্ধ করতে গিয়ে তার পায়ে গুলি লাগে এবং সঠিক চিকিৎসা না হওয়ার কারণে তাঁবুতে থাকতে থাকতে পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল৷ পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু তখন তার পা কেটে ফেলা ছাড়া আর কোন উপায় ছিল না৷ কিন্তু সে এটা শুনে খুব হাউমাউ করে কাঁদছিল যে, আমার পা-টা বাঁচান৷ তখন আমাদের উপর দায়িত্ব পড়ল যে, যেভাবেই হোক তাকে বুঝিয়ে রাজি করাতে হবে পা কেটে ফেলার জন্য৷ তাকে তখন আমরা দীর্ঘসময় ধরে বুঝালাম যে, এই পা না কাটলে তোমার সারা শরীরে ধীরে ধীরে পচন ধরবে৷ হাসপাতালের অন্যান্য বিছানায় থাকা আরো অনেক আহত মুক্তিযোদ্ধা ছেলেটির অবস্থা দেখছিল৷ অথচ তাদেরও অনেকের হাত নেই কিংবা পা নেই এমন অবস্থা ছিল৷ শেষ পর্যন্ত তারা এসে ছেলেটিকে বুঝালো যে, ‘রোকন, দেখো, আমাদের কারো হাত নেই, পা নেই৷ যুদ্ধে গিয়ে আমরা ঐ পশ্চিমা হায়েনাদের মুখে ছুঁড়ে দিয়েছি৷ তাতে কি আমাদের কোন ক্ষতি হয়েছে? আমরা সবকিছু দিয়ে হলেও আমাদের দেশ রক্ষা করবো এবং যদি বেঁচে থাকি এক হাতেই আবার যুদ্ধ করবো৷ তুমি এই এক পায়ের জন্য এতোটা কান্নাকাটি করছো৷ তা না করে তুমি বরং শত্রুদের মুখে তোমার এই পা ছুঁড়ে দাও৷ দেখবে তোমার আবার শক্তি হবে৷ আরেক পা নিয়েই তুমি আবার যুদ্ধ করতে পারবে৷’ তাদের এমন উদ্দীপনাময় কথায় রোকন বেশ শক্ত হলো এবং পরের দিন তার পাটি কেটে ফেলা হয়৷ এছাড়া আমরা প্রায় দিনই সকাল বেলা দেখতাম যে, বালতিতে করে এরকম অনেক হাত-পা এক জায়গায় ফেলা হতো৷ এগুলো দেখে কোন কোন মেয়ে জ্ঞান হারিয়ে ফেলতো৷ এভাবে বাংলার সাহসী ছেলেরা তাদের সবকিছু দিয়ে নিজেদের দেশ স্বাধীন করেছে৷” ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে এভাবেই মুক্তিযুদ্ধের সময়ের হৃদয় বিদারক ঘটনার কথা জানালেন বীর সাহসী নারী মুক্তিযোদ্ধা কাওসার বেগম৷

ভারতে গিয়ে সূর্যমনি শরণার্থী শিবিরে ওঠেন কাওসার বেগম৷ সেখানে প্রথমে অস্ত্র চালনা প্রশিক্ষণ নেন৷ কিন্তু আহত মুক্তিযোদ্ধাদের করুণ অবস্থা দেখে তিনি পরে তাদের চিকিৎসা সেবা দেওয়াটাকেই অধিকতর ভালো মনে করেন৷ তাই পরে সেবিকা হিসেবে প্রশিক্ষণ নিয়ে জেবি হাসপাতালে চিকিৎসা সেবার কাজে যোগ দেন৷ দেশ স্বাধীন হওয়া পর্যন্ত সেবিকা হিসেবে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন কাওসার বেগম এবং তাঁর বোন সালেহা বেগম৷

স্বাধীন দেশে ফিরে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেন৷ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কাওসার বেগম৷ ১৯৮১ সালে তিনি জাতীয় রাজস্ব বোর্ডে পরিদর্শক পদে যোগ দেন৷ দীর্ঘ আঠাশ বছর কোন পদোন্নতি ছাড়াই চাকুরি করে গেছেন তিনি৷ অবসরে যাওয়ার মাত্র বছর খানেক আগে শুধুমাত্র সুপারেনটেন্ডেন্ট হিসেবে পদোন্নতি পান তিনি৷ চলতি বছরের শুরুর দিকে এলপিআর এ গেছেন।

তবে তাঁর বড় আক্ষেপ হলো, মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যথার্থ মর্যাদা পাননি এবং উপযুক্ত পদোন্নতি পাননি৷ এছাড়া সরকার মুক্তিযোদ্ধাদের বয়সসীমা দু’বছর বাড়ালেও কিছুদিন পর আবারও সবার ক্ষেত্রেই বয়সসীমা দু’বছর বাড়িয়ে দেওয়া হয়৷ সরকারের এমন সিদ্ধান্তের ফলে মুক্তিযোদ্ধাদের চাকুরির বয়সসীমা দু’বছর বাড়ানোটা একেবারে অর্থহীন হয়ে যায় এবং এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অপমান এবং অপদস্থ করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন কাওসার বেগম৷ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িয়ে রয়েছেন তিনি৷ বাংলাদেশ অর্থনীতি সমিতি, মহিলা সমিতি এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এই বীর সাহসী নারী মুক্তিযোদ্ধা৷

(সি/স-০১ মার্চ-তা/ই)