কোম্পানীগঞ্জে কিশোরীর রহস্য জনক গলায় ফাস

Desk Desk

News

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জ টুকের বাজার ইসলাম পুর নামক এলাকায় খাদিজা নামীয় এক কিশোরী গলায় ফাস লাগিয়ে রহস্য মৃত্যু হয়েছে। নিহত কিশোরী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উজাভরাইট্টা গ্রামের মনফর আলীর মেয়ে।সে ইসলাম পুর এলাকার ভুট্টো মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

 

সূত্রে জানা যায়,শুক্রবার ১২ মার্চ মাগরিবের আজানের পূর্বমুহুর্তে সে অজু করতে ভাতরুমে যায়।তখন ভাতরুমের ভেতরে এসএস পাইপ ধারা স্থাপিত তোয়ালের হ্যাঙ্গারের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে।

তবে সেই হ্যাঙ্গারের উচ্চতা ও নিহত কিশোরীর উচ্চতা প্রায় সমান সমান। হ্যাঙ্গারে ঝুলন্ত নিহত কিশোরীর লাশের পায়ের হাটু অংশ পর্যন্ত নিচের ভাতরুমের ফ্লোরে লেগে থাকায় উপস্থিত জনতার মধ্যে কানাঘুষা করতে শুনা যায়।

নিহত কিশোরীর সাথে কোনো ছেলের প্রেমের সম্পর্ক আছেনি জানতে চাইলে তার পিতা মনফর আলী বলেন,তার মেয়ে মাঝে মাঝে মোবাইল ফোনের ইউটিউব থেকে ওয়াজ শুনতো।অনেক ধার্মিক ছিলো।কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকলে তার জানা নাই।কি কারনে আত্মহত্যা করেছে তা সে জানেনা বলে জানান।

এদিকে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন কোম্পানীগঞ্জ থানার ইনচার্জ কেএম নজরুল ও ওসি তদন্ত মুজিবুর রহমান চৌধুরী।

শেষ খবর পর্যন্ত নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন করে ময়নাদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

(সি/স-১২ মার্চ-তা/ই)