বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে কোম্পানীগঞ্জ আ’লীগের সভা ১৫ ই মার্চ

Desk Desk

News

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

 

সিলকো ডেস্ক:-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৫ মার্চ সকাল ১১ টায় সদরস্থ এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনসহ সকল নেতা কর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার পক্ষে অখিল চন্দ্র বিশ্বাস সভার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

(সি/স-১৩ মার্চ-তা/ই)