দ্রুত সময়ের মধ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি হবে

Desk Desk

News

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

 

সিলকো ডেস্ক:-সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দ্রুততম সময়ের মধ্যেই দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ শনিবার ১৩ মার্চ নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সভায় এ ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেন, আপনারা সিলেট ছাত্রলীগ আমাদের অনেক দিয়েছেন। এখন আমাদের দেবার পালা।খুব দ্রুত সময়ের মধ্যেই সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দেয়া হবে। আমরা যে কমিটি দেব সেই কমিটির নেতৃত্বে আপনারা কাজ করবেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাইয়ান খান জয় বলেন, আমরা সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের যে কমিটি দেবো সে কমিটির নেতৃত্বে আপনারা কাজ চালিয়ে যাবেন। ছাত্রলীগের কর্মী সভা সফল করতে সহযোগীতা করার জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানান তারা

(সি/স-১৩ মার্চ-তা/ই)