সুনামগঞ্জের তাহিরপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

Desk Desk

News

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে সাদিকুর রহমান আনান (২২) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আনান তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে ও বিশ্বম্ভরপুর উপজেলার দীগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে নিজ ঘরে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনান। পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেলায় তাকে আড়া থেকে নামিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

আজ রোববার (১৪ মার্চ) দুপুরে পুলিশ আনানের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, প্রাথমিকভাবে ওই ছাত্রের আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

(সি/স-১৪ মার্চ-তা/ই)