ভারতীয় মদসহ কোম্পানীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

কোম্পানীগঞ্জের ইসলামপুর ঘেষা ধলাই নদীর পারে অবস্থানরত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করে।

আটককৃতরা উপজেলার উত্তর রাজনগর গ্রামের ইউনুছ আলীর ছেলে আলী হোসেন (২৩) ও পুরাতন মেঘারগাও গ্রামের মঈন উদ্দিনের ছেলে ইমরান আহমদ (২৪)।

বুধবার (১৪ এপ্রিল) রাত ১০ টা ৩০ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সায়েম আহমদ চৌধুরী ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে মাদকসহ তাদেরকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।

(সি/স-১৫ এপ্রিল-তা/ই)