সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাগরের উদ্যোগে ইফতার বিতরণ Desk Desk News প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১ সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ সাগরের উদ্যোগে সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গেইটে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, মহানগর যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ সাগর, ইয়াসিন আহমেদ, সুহেল তালুকদার, ফারুক আহমদ, মো. আজাদ, মুন্না, রাসেল মাহফুজ, রিয়াদ আহমদ, ফাহিম আহমদ হামিম, শাখাওয়াত হোসেন ওয়াসিম, আলম পল্লব, শামসুদ্দুহা, জাকারিয়া আহমদ রাজিব, মাহমুদুল হাসান, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ, ছাত্রলীগ নেতা সুমন আহমেদ, সাঈদ আমহদ, জাকারিয়া ইসলাম শিমুল, শাকিল আহমদ, মোতালিব, আরিফ, রাজ আহমদ রমজান, হৃদয় আহমেদ, আশরাফুল, হুসাইন আহমদ, মশিউর রহমান, সাকিব, জিসান প্রমুখ। (সি/স-২৩ এপ্রিল-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: