নজরুল ইসলামের মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

Desk Desk

News

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ৭, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক ও পূর্ব ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (২৭) ইন্তেকাল করেছেন। আজ (০৭ মে) ভোর ৫ টার সময় শারীরিভাবে অসুস্ততাবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।চিকিৎসারত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা জরুরি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ জুম্মা বেলা ২ টা ৩০ মিনিটের সময় ঢালার উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্টিত হবে।

এক শোক বার্তায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া বলেন, নজরুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত মর্মাহত। তার মত একজন “বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক উপজেলায় খুব কম”।
তার মৃত্যুে কোম্পানীগঞ্জ ছাত্রলীগে এক বিরাট শূন্যতা তৈরি হলো। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ ও আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(সি/স-০৭ মে-তা/ই)