জুমাতুল বিদা’তে নজরুলের চির বিদায় Desk Desk News প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ৭, ২০২১ জুমাতুল বিদা’তে চির বিদায় নিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক নজরুল ইসলাম। জুম্মার নামাজ শেষে ঢালার পাড় উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২ টা ৩০ মিনিটের সময় হাজারো ছাত্র,যুবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের চুখের জ্বলে শেষ বিদায় নিলেন তিনি।জানাজা শেষে পিতার কবরের পাশেই শায়িত করা হয়েছে তাকে। নজরুল ইসলাম উপজেলায় সুপরিচিত দক্ষ একজন সংগঠক ছিলেন। উপজেলা ছাত্রলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলমের হাত ধরে ২০০৭ খ্রিস্টাব্দে ছাত্রলীগের রাজনীতিতে পা রাখেন। ২০১০ খ্রিষ্টাব্দে পূর্ব ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হোন।২০১৭ খ্রিষ্টাব্দে উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক নির্বাচিত হোন।ব্যক্তি জীবনে অবিবাহিত নজরুল ইসলামের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় ঢালার পার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ঢালার পাড় উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ খ্রিষ্টাব্দে এসসি পাশ করেন।২০১১ খ্রিষ্টাব্দে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ থেকে কলা বিভাগে এইচএসসি পাশ করে বিএ পাস কোর্সে ভর্তি হোন সিলেটের এমসি কলেজে। একই কলেজ থেকে এমএ সম্পন্ন করে ২০১৯ খ্রিষ্টাব্দে নিজ পাঠ্যশালা ঢালার পাড় উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা শুরু করেন।বঙ্গবন্ধু ছাত্রপরিষদের উপজেলা সভাপতির দায়িত্ব পান ২০২০ খ্রিষ্টাব্দে।পিতৃহীন সংসারে ৫ ভাই ৩ বোনের মধ্যবিত্ত পরিবারে নজরুল ছিল চতুর্থ।আশা ছিল ভালো একটা চাকুরে জোগার করে বিয়ের পিড়িতে বসবেন।কিন্তু বিয়ে করা আর হলো না। বর্ণাঢ্য ক্যারিয়ারের জবানিপাত ঘটা সদ্য প্রয়াত এই ছাত্রনেতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে উপজেলা আওয়ামী পরিবারে একনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী হিসাবে তাঁর ব্যাপক সুনাম ছিলো। প্রয়াত নজরুল ইসলামের জানাজায় অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বাক্কার সিদ্দিক,সদস্য রফিকুল ইসলাম,ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশাহিদ আলী,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন,সাধারণ মতিউর রহমান,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,কার্যকরী সদস্য তোফাজ্জল হোসেন,উপজেলা স্বেচছাসেবক লীগ নেতা সাংবাদিক তারিকুল ইসলাম,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল মতিন। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা,সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম,আব্দুল মান্নান,তুহিন বক্স,পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। (সি/স-০৭মে-তা/ই) SHARES মৃত্যু সংবাদ বিষয়: